সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

‘এক থা টাইগার’র সেটে স্বর্ণের বৃষ্টি!

Sahab Uddin:
সালমান ও ক্যাটরিনা অভিনীত যশরাজ ফিল্মসের নতুন ছবি ‘এক থা টাইগার’র সেটে স্বর্ণের বৃষ্টি হয়েছে! দিওয়ালির দিন তুরস্কে ছবির শুটিং চলাকালে স্বর্ণের বৃষ্টি হয়।
সূত্র জানায়, দিওয়ালির দিনেও পরিবারকে ছেড়ে তুরস্কে দিওয়ালি পালন করতে হয় ‘এক থা টাইগার’র সব কলা-কুশলীকে। এটা নিয়ে অনেক মন খারাপ ছিল ছবির নায়িকা ক্যাটরিনার। তাই তিনি সবার দিওয়ালিকে আরো স্মরণীয় করে রাখতে একটি পদক্ষেপ নেন। তিনি ঠিক করেন সবাইকে তার প্রিয় কোনো কিছু উপহার

আজ থেকে শুরু হচ্ছে ই-সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম

 Sahab Uddin:
\জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে সঙ্গে নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ থেকে যাত্রা শুরু করছে ই-সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম। যশোরকে মডেল ধরে শুরু হওয়া এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর পর্যায়ক্রমে দেশব্যাপী এ সেবা চালু করা হবে। 
যশোর জেলা প্রশাসন সূত্রে প্রকাশ, আজ জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে সঙ্গে নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলনকেন্দ্র শাপলা থেকে শেখ হাসিনা যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে

যেকোনো ফাইল মুছে ফেলুন সহজে

 Sahab Uddin
\কম্পিউটারে ভাইরাস বা নানা সমস্যার কারণে অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক ফাইল মোছা যায় না। বিশেষ করে, ভাইরাস-আক্রান্ত ফাইল মুছতে সমস্যা হয়। এ রকম সমস্যায় পড়লে ‘ফাইল অ্যাসেসিন’ নামের একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন। মাত্র ১৬৩ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://bit.ly/oiCole ঠিকানা থেকে নামিয়ে নিন। এখন সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করুন। আপনার কাঙ্ক্ষিত ফাইল মোছার জন্য সফটওয়্যারটি ওপেন করুন এবং নির্ধারিত বক্সে Browse করে ফাইলটি দেখিয়ে দিন অথবা মাউস দিয়ে ড্রপ করে ফাইলটি নিয়ে আসতে পারেন।
এখন আপনি যদি ফাইলটি সরাসরি মুছে ফেলতে চান, তাহলে Delete File অপশনে টিক চিহ্ন দিন। আর যদি ফাইলটি না মুছে শুধু ফাইলটির কার্যক্রম বন্ধ রাখতে চান, তাহলে Delete File অপশনে টিক চিহ্ন দেবেন না। সবশেষে Execute অপশনে ক্লিক করে কাঙ্ক্ষিত ফাইল মুছুন অথবা ফাইলের কার্যক্রম বন্ধ করুন।

সতেজ রাখুন র‌্যাম

Sahab Uddin:
উইন্ডোজ ব্যবহারের সময় অনেক পেজ ফাইল তৈরি হয় এবং পেজ ফাইল ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করে। কিন্তু এই পেজ ফাইল কম্পিউটারে জমে থেকে র‌্যামের গতি কমিয়ে দেয়।
কম্পিউটার বন্ধ করার সময় স্বয়ংক্রিয়ভাবে এই ফাইলগুলো আপনি মুছে ফেলতে পারেন। এ জন্য Start থেকে control panel-এ যান। এখান থেকে Administrative Tools/Local Security Policy/Security Settings/Local Policies/Security Options ঠিকানায় যান। ডান পাশের Shutdown : Clear virtual memory page file অপশনে দুবার ক্লিক দিন এবং অপশনটি Enable করে OK দিয়ে বের হয়ে আসুন। এখন কম্পিউটার বন্ধের সময় virtual memory page file স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এ ছাড়া Start/run-এ গিয়ে Tree লিখে Enter চাপলে Ram-এর গতি কিছুটা বাড়বে। এ কাজ মাঝেমধ্যে করলে কম্পিউটার সতেজ থাকবে।

রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

আসছে দুই হাজার রুপির ল্যাপটপ

Sahab Uddin:
ভারতে এবার মাত্র এক হাজার ৯৯৯ রুপি দামের ল্যাপটপ কম্পিউটার আসছে। এই মিনি ল্যাপটপ বাজারে নিয়ে আসছে ভারতের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান সিমোকো। সিমোকোর প্রধান সঞ্জয় ঘোষ বলেছেন, গ্রামের যুবসমাজের জন্য তথ্যপ্রযুক্তির দরজা খুলে দিতেই তাঁদের এই প্রয়াস। সিমোকো সব সময়ই স্বল্পমূল্যের ইলেকট্রনিকস যন্ত্রপাতি বাজারে আনছে। এই মিনি কম্পিউটারে ইন্টারনেট, গান শোনা ও ছবি দেখার সুবিধাও থাকছে। এটির সঙ্গে বিনা মূল্যে বিএসএনএলের ব্রডব্যান্ড সংযোগও থাকছে।

 উচ্চ ক্ষমতার গ্রাফিকস কার্ড বাজারে

Sahab Uddin:
উচ্চ ক্ষমতার নতুন একটি গ্রাফিকস কার্ড বাজারে এসেছে। এটি গেম খেলা ও গ্রাফিকসের কাজ করার উপযোগী। আসুসের ইএএইচ৬৭৭০ডিসি/২ডিআই মডেলের এই কার্ডে আছে এএমডি রেডিয়ন এইচডি৬৭৭০ গ্রাফিক্স ইঞ্জিন। এর ভিডিও মেমোরি এক গিগাবাইট। এতে আছে ডি-সাব আউটপুট, ডিভিআই আউটপুট, এইচডিএমআই আউটপুট ইত্যাদি সংযোগের সুবিধা। এটি ডাইরেক্টএক্স ১১, মাইক্রোসফট উইন্ডোজ ৭ প্রভৃতি সমর্থন করে। এর দাম ১২ হাজার টাকা। এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লি.।—বিজ্ঞপ্তি

আইটি খাতে উদ্ভাবনে শীর্ষ তিনে চীন

Sahab Uddin:
ইনফরমেশন টেকনোলজি বা আইটি খাতে নিত্যনতুন প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে গত দশ বছরে চীন বিশ্বের প্রথম তিনটি দেশের একটিতে উন্নীত হয়েছে।
 চলতি শতাব্দির প্রথম দশকে সারা বিশ্বের প্রধান দেশগুলোর আইটি প্রযুক্তি উদ্ভাবনের হার আগের শতাব্দির তুলনায় গড়ে ২০ শতাংশ কমে গেলেও চীন, ভারত ও দক্ষিণ কোরিয়াসহ এশীয় দেশগুলোতে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

স্টিভ জবসই সেরা

Sahab Uddin:
চলতি বছরের সম্ভবত ‘টাইমস’ ম্যাগাজিনের ‘সেরা ব্যক্তিত্ব’ হতে যাচ্ছেন আইগড খ্যাত অ্যাপল স্রষ্ঠা স্টিভ জবস। ওসামা বিন লাদেন, সাদ্দাম হোসেন কিংবা মুয়াম্মার গাদ্দাফি’কে ছাড়িয়ে তিনি সবার শীর্ষে আছেন।
সম্ভাব্য র্বষসেরা ব্যক্তির কাতারে অন্যান্যের মধ্যে আরো আছেন ডাচেস অফ ক্যামব্রিজ কেট উইলিয়ামসও। অবস্থান ততটা জোরদার না হলেও তালিকায় রয়েছেন মার্কিন সাংবাদিক ও লেখক মাইকেল পলিন, ইউএস সিনেট ক্যান্ডিডেট এলিজাবেথ ওয়ারেন এবং মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অভ্যুত্থানের নায়ক তিউনিশিয়ার ফল ব্যবসায়ী মাহাম্মদ বওয়াজিজ। 

নেট জালিয়াতির বিরাট চক্র ধৃত যুক্তরাষ্ট্রে

Sahab Uddin:
বিরাট মাত্রার ইন্টারনেট জালিয়াতির ঘটনায় মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছে সাত বিদেশী। এদের মধ্যে ছয়জন এস্তোনিয়ার বাসিন্দা। বুধবার তাদের পাকড়াও করে এস্তোনিয়ার জেলে রাখা হয়েছে। বাকি আরেকজন রাশিয়ার বাসিন্দা। এদের প্রত্যর্পণের জন্য উদ্যোগ নিতে শুরু করেছে মার্কিন অ্যাটর্নির দপ্তর।

রবিবার, ৩০ অক্টোবর, ২০১১

হার্ডডিস্কের দাম বেড়েছে

Sahab Uddin
প্রযুক্তি বাজারে হার্ডডিস্ক ড্রাইভের দাম বেড়েছে গত সপ্তাহে। বিক্রেতারা জানান, এর প্রভাব কিছুটা দেখা গেছে বাজারে।গতকাল শনিবার পাওয়া বিভিন্ন যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হল।
প্রসেসর: ইন্টেল কোর টু ডুয়ো (২.৯৩ গি.হা) ৮,৭০০, কোর টু ডুয়ো (২.৪০ গি.হা.) ৮,৫০০ টাকা। ইন্টেল সেলেরন ১.৮ গি.হা ৩,০০০; ইন্টেল কোর আই-৫ ২.৯ গি.হা. ১৫,৫০০;ইন্টেল কোর আই-৩-২১০০ ৩.১০গি.হা. ৯,৯০০;ইন্টেল কোর আই-৭-২৬০০ ৩.৪গি.হা. ২৫,৫০০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর ৩ গি.হা. ৫,২০০ টাকা। মাদারবোর্ড: গিগাবাইট জিএ৪১এমটি-ডি৩ ৪,৩০০; জি৪১এমকমবো ৪,২০০;এইচ৬৭এমএ ৯,৪০০;জিএ-জেড৬৮এমএ ১২,৫০০টাকা। ইন্টেল ডিজি৪১ডব্লিভভি ৪,৬০০;ডিএইচ৬৭সিএল ৮,৮০০; ডিজি৩৫ইসি ৪,০০০টাকা। আসুস পি৫জি-৪১টি-এমজি৪১ ৪,৩০০।

শনিবার, ২৯ অক্টোবর, ২০১১

হবিগঞ্জে তক্ষকের পেছনে হাজারো যুবক

Sahab Uddin:
একবার পাওয়া গেলেই কোটি টাকার মালিক হয়ে যাবো এই আশায় দীর্ঘদিন যাবত এক শ্রেণীর যুবকরা ম্যাগনেট পিলার, কষ্টি পাথরের মূর্তি, পুরানো কয়েন, কালো বিড়াল ও আমাদের দেশে এক টাকার পেতল রঙা কয়েন এসবের পিছনে ছুটেছে।
তবে আজ পর্যন্ত কেউ কোটি পতি তো দূরের কথা লাখ পতি হয়েছেন এমন খবর পাওয়া যায়নি।
এসবের অবসানের পর বর্তমানে দেশের অন্যান্য স্থানের ন্যায় হবিগঞ্জের বিভিন্ন স্থানের যুবকরা সহজেই কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে ছুটছে তক্ষক পিছনে।
 কথিত একটি চক্র আড়াল থেকে এলাকায় রটিয়েছে- যদি ৩০০ গ্রাম ওজনের একটি তক্ষক (স্থানীয় নাম কক্কা) কোনো ব্যক্তি ধরতে পারে, তাহলে তাকে এক কোটি টাকা দেয়া হবে।

ফেসবুকে প্রতিদিন হ্যাক হয় ৬ লাখ অ্যাকাউন্ট

Sahab UddiN
সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুকে প্রতিদিন প্রায় ৬ লাখ অ্যাকাউন্ট হ্যাক হয়। পাশাপাশি প্রতি ২৪ ঘণ্টায় ফেসবুকে এক বিলিয়ন বার লগ-ইন হয়। আর এ সময় হ্যাকাররা ব্যবহারকারীর মেসেজ, ছবিসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য দেখার চেষ্টা করে। এর মাধ্যমে প্রতিদিন শতকরা শূন্য দশমিক ৫ ভাগের কম ব‌্যবহারকারী বিভিন্ন রকমের স্প্যাম পেয়ে থাকেন।

 ভাইরাস ঠেকাতে

Sahab uddin:
দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এখন কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। শিক্ষা, গবেষণা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, অফিস ব্যবস্থাপনার মতো সব কাজেরই একটি অবিচ্ছিন্ন অংশ কম্পিউটার। এর বাইরেও ঘরোয়া ব্যবহারকারীর সংখ্যাটা অনেক বেশি। কম্পিউটারগুলোতে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের সফটওয়্যার। আছেইন্টারনেটের ব্যবহার।কম্পিউটারের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এতে ক্ষতিকর প্রোগ্রাম অর্থাৎ কম্পিউটার ভাইরাস বা ওয়ার্মের আক্রমণও বেড়ে গেছে।

ইন্টারনেটের ভাষা বুঝুন

Sahab Uddin:
ইন্টারনেটে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট দেখতে গেলে বিভিন্ন বার্তা পাওয়া যায়। যেমন: 502 Bad Gateway, 404 Not Found403 Forbidden, 400 Bad Request, 4xx Client Error, continue, 408 Request Timeout, 415 Unsupported Media Type, 450 Blocked by Windows Parental Controls, 500 Internal Server Error ইত্যাদি। কোনটার কী মানে, তা জেনে নিন—
502 Bad Gateway : এটি দিয়ে বোঝানো হয়, নির্দিষ্ট ওই সার্ভার প্রক্সি বা গেটওয়ে হিসেবে চলছিল। ডাউন স্ট্রিমে ত্রুটিপূর্ণ সাড়া পেয়েছে।
413 Request Entity Too Large : ধারণক্ষমতার চেয়ে বেশি পরিমাণ অনুরোধ সার্ভারে পাঠানো হয়েছে।
204 No Content : সার্ভারে কোনো উপাদান (কন্টেন্ট) পাওয়া যায়নি।

শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১১

চাঁদ দেখা গেছে, ৭ নভেম্বর ঈদ

Sahab Uddin
দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৭ নভেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।
শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঈদুল আজহার দিনের ঘোষণা দেওয়া হয়। এর আগেই কয়েকটি স্থান থেকে চাঁদ দেখার খবর আসে। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়ার অনুপস্থিতিতে ইসলামী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক একরামুল হক বৈঠকে সভাপতিত্ব করেন। ধর্ম প্রতিমন্ত্রী হজ ব্যবস্থাপনার তদারকিতে প্রতিমন্ত্রী সৌদি আরব রয়েছেন বলে কর্মকর্তারা জানান।

উন্নয়নশীল দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ানোর উদ্যোগ জাতিসংঘের

Sahab Uddin:
আগামী চার বছরের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর মোট দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক অংশের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌছানোর ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ। আর আগামী ২০১৫ সালের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যেই বিভিন্ন দেশের সরকার প্রধানকে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা দিয়ে দিয়েছে জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশন ফর ডিজিটাল ডেভলপমেন্ট প্যানেল।
তথ্যপ্রযুক্তির মাধ্যমে সর্বব্যাপী উন্নয়ন গতিকে আরো ত্বরান্বিত করতে গৃহীত ‘চার অ্যজেন্ডা’য় এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত সোম ও মঙ্গলবার দু’দিন ধরে জাতিসংঘের সদর দফতর জেনেভায় অনুষ্ঠিত ‘আইটিইউ (ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন) টেলিকম ওয়ার্ল্ড ২০১১’ শীর্ষক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

 সালমানের কাছে শাহরুখের পরাজয়!

Sahab Uddin:
শাহরুখ ও সালমান খান— এই দুই খানের মধ্যকার লড়াইয়ের খবরটা তাঁদের ভক্তদের কাছে অজানা নয়। তবে শাহরুখ এবার একটা সুখবর দিয়েছেন সালমান ভক্তদের। এতে হয়তো সালমান ভক্তরা একটু বেশিই খুশি হবেন। খবরটি শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সদ্য মুক্তি পাওয়া রা.ওয়ান ছবি নিয়ে।
ভারতের অর্থনীতি বিশ্লেষক তারান আদর্শের মতে মুক্তির প্রথমদিনে শাহরুখের রা.ওয়ান ১৮ দশ পাঁচ কোটি রুপি আয় করেছে। তবে বিশ্লেষকদের প্রত্যাশা ছিল এটি মুক্তির প্রথম দিনে ২২ কোটি রুপি আয় করবে। কিন্তু তা হয়ে ওঠেনি। কারণ হিসেবে দায়ী করা হচ্ছে দীপাবলী উত্সবকে।

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১১

ফেসবুকে সর্বোচ্চ মূল্যে বিজ্ঞাপন: শীর্ষে বাংলাদেশ

Sahab Uddin:
ফেসবুক সর্বোচ্চ মূল্যে বিজ্ঞাপন দাতাদের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ।
বিজ্ঞাপিত লিংকে প্রতি ক্লিক মূল্য (CPC) হিসেবে ফেসবুকে বিজ্ঞাপন দিতে বর্তমানে বাংলাদেশের বিজ্ঞাপন মূল্য ১.১২ ইউএস ডলার বা ৮৫ টাকা। আর বিজ্ঞাপনটি দেখার হিসেবে (CPM) সর্বোচ্চ ০.৪৮ ইউএস ডলার বা ৫৮ টাকা খরচ করে বাংলাদেশী বিজ্ঞাপন দাতারা।
এ তথ্য প্রকাশ করেছে দি নেক্স ওয়েব। প্রকাশিত তথ্যানুযায়ী, বাংলাদেশের পর বিজ্ঞাপন ব্যয়ে শীর্ষে থাকা অন্য দেশগুলো হচ্ছে রাশিয়া ও জাপান।

রবিবার, ২৩ অক্টোবর, ২০১১

ইয়াহু কিনতে যাচ্ছে গুগল

 Sahab Uddin:
ইন্টারনেট ব্যবসায় শীর্ষ কোম্পানী সার্চ ইঞ্জিন গুগল কিনতে যাচ্ছে এক সময়ের শীর্ষ কোম্পানী ইয়াহুকে। অন্তত দুটি কোম্পানীর সঙ্গে কথা হয়েছে এবিষয়ে মধ্যস্থতা করার জন্য। ওয়াল ষ্ট্রিট জার্নাল বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এখবর প্রকাশ করে।
বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। গত তিন মাসের হিসেবে কিছুটা ভাল করলেও ইয়াহুর বর্তমান অবস্থা খুব ভাল না।
গতমাসে কোম্পানিটির প্রধানের পদ থেকে ক্যারল বার্টজকে বাদ দেয়া হয়েছে। সূত্রমতে গুগল ইয়াহুর সাইটের মাধ্যমে বিজ্ঞাপন বিক্রি করতে আগ্রহী।
উল্লেখ্য, একসময় মাইক্রোসফট ইয়াহুকে কেনার চেষ্টা করেছিল।

ফেসবুকের জরিমানা!

Sahab Uddin:
ব্যক্তিগত তথ্য সংরক্ষণের দায়ে এক লাখ ইউরো বা ৮৭ হাজার পাউন্ড জরিমানা গুনতে হতে পারে সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক-কে। ম্যাক্স স্ক্রিম নামের একজন অস্ট্রেলিয় ছাত্রের এক হাজার ২০০ পেজ ব্যাক্তিগত তথ্য সংরক্ষণ করে রাখার অভিযোগে এ জরিমানা দিতে হতে পারে।
  জানা গেছে, গত জুনে ক্যালিফোর্নিয়ার স্যান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ে একজন ফেসবুক এক্সিকিউটিভ’র এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেন ২৪ বছর বয়সী ছাত্র ম্যাক্স স্ক্রিম। সেখান থেকে তিনি জানতে পারেন ফেসবুকের তথ্য সংরক্ষণ বিষয়টি।

শনিবার, ২২ অক্টোবর, ২০১১

জিমেইল আসছে পুরো নতুন চেহারায়

Sahab Uddin:
সার্চ জায়ান্ট গুগলের মেইল সার্ভিস ‘জিমেইল’ পুরো নতুন রূপে আসছে বলেই তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্যে প্রকাশ পেয়েছে, নতুন চেহারার জিমেইল তৈরির কাজটি সম্পন্ন করে ফেলেছে গুগল। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
জিমেইল এর নতুন চেহারার  এই তথ্য একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে ফাঁস হয়েছে।

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১১

সরকারী ল্যাপটপ “দোয়েল”-এর কনফিগারেশন ও দাম

Sahab Uddin:
গত ১১ অক্টোবর, ২০১১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পমূল্যের উন্নতমানের সরকারী ল্যাপটপ “দোয়েল” উদ্বোধন করেন। ফেসবুক-এর Laptop "DOEL" : A product of Bangladesh by TSS ফ্যান পেইজ থেকে হু্বহু সংগৃহীত দোয়েল-এর কনফিগারেশন_____

Configuration of 1st model:

* 10.0? LCD Panel (1024*600) VIA 8650 800MHz
* 512 MB RAM Integrated
* 2 USB 2.0 SD Slot for Max 32 GB
* WiFi 802.11b/g
* Google Android Integrated
* 0.3 MP Webcam
* Price- 10,500/=
[N.B. It's not final configuration, It's collected from various sources]

বুধবার, ১৯ অক্টোবর, ২০১১

ইন্টারনেটের গতি পরীক্ষা

Sahab Uddin:  ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারেন আপনি কত গতিতে ইন্টারনেট ব্যবহার করছেন। এ জন্য http://speedtest.net/ ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করে Begin test বাটনে ক্লিক করতে হবে।

ইন্টারনেটে সেরা ১০ সমস্যা

Sahab Uddin
ইন্টারনেট আমাদের জীবন ব্যবস্থায় এনে দিয়েছে বৈপ্লবিক পরিবর্তন। একটি পিসি ও ভালো গতির ইন্টারনেট সংযোগ থাকলে শুধু বিনোদন নয়, ঘরে বসেই করা যাচ্ছে সম্মানজনক রুজি-রোজগারও। সঙ্গে একটি ক্রেডিট কার্ড থাকলে তো কেনাকাটাটাও ঘরে বসেই করে ফেলা যায়। এই যে এত সুযোগ-সুবিধা, দুনিয়াকে হাতের মুঠোয় এনে দেয়া, তারপরও কি অনলাইন দুনিয়ার সবকিছুই ভালো? মোটেও তা নয়। সত্যি বলতে কী, সুবিধার পাশাপাশি আমাদের জীবনে বিড়ম্বনাও কম বয়ে আনেনি ইন্টারনেট। দুনিয়াজুড়ে লাখ লাখ অনলাইন ব্যবহারকারীর মতামতের ওপর ভিত্তি করে ‘লাইভবার্স’-এর সাজানো অনলাইনের সেরা দশ সমস্যার কথা রয়েছে এই প্রতিবেদনে। আমাদের দেশে এখনও ইন্টারনেট ব্যবহারকারী খুবই কম, তবে তা দ্রুত বেড়ে চলছে। মূলত এই প্রতিবেদনটি সেসব নতুন ইন্টারনেট ব্যবহারকারী বা যারা অচিরেই ইন্টারনেট ব্যবহার করতে যাচ্ছেন, তাদের সতর্ক রাখার প্রয়াস।

ভাইরাসের উপস্থিতি বোঝার উপায়

Sahab Uddin:
নতুন কম্পিউটার ব্যবহারকারী মাত্রই কম্পিউটার ভাইরাসের ব্যাপারে অভিজ্ঞ হন না। ফলে অনেক ক্ষেত্রেই তারা বুঝতে পারেন না কম্পিউটার তার অজান্তে ভাইরাসে আক্রান্ত হয়েছে কি-না। সে ক্ষেত্রে নিচের বিষয়গুলো একটু লক্ষ্য করলেই নিশ্চিত হওয়া যাবে কম্পিউটারে ভাইরাস আছে কি-না :
— কম্পিউটারের গতি ধীর হয়ে যাবে।
— সফটওয়্যার, গেমস এমনকি অডিও-ভিডিও ফাইল চালু হতেও সময় নেবে বেশি।
— ডিস্কে ব্যাড সেক্টর বারবার দেখাবে।
— ওয়ার্ড, নোটপ্যাড ফাইলের ফন্ট নষ্ট হয়ে যেতে পারে।
— র্যাম, এজিপি কম দেখাতে পারে।